1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১৩ Time View

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে ৪৪ রানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় জ্যোতির দল। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজে লিড বাড়ানোর লক্ষ্য ভারতের। গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। স্বর্ণা আক্তারের জায়গায় এসেছেন রিতু মণি।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি।

ভারত একাদশ: হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিকা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি