1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অস্ট্রেলিয়ায় জয়ে শুরু বাংলাদেশ এইচপির - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় জয়ে শুরু বাংলাদেশ এইচপির

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৬৭ Time View

জয় দিয়ে ৯ দলের টপ এন্ড সিরিজ শুরু করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইমন-রাকিবুল হাসানরা। ৭৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। ডারউইনে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ বলে ৬৯ রান করেন ইমন। এছাড়া শামীম হোসেন ২৫ ও আকবর আলী করেন ২১ রান। ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে ধুঁকতে থাকে মেলবোর্নের ব্যাটাররা। স্পিনার রকিবুল হাসান ও পেসার রিপন মণ্ডলের বোলিং তোপে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় মেলবোর্ন। রকিবুল ও রিপন নেন ৩টি করে উইকেট। বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল, তাসমানিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৮ আগস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি