1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে শহিদুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সীমান্ত পিলার ১৮২ হতে ১৩০ গজ দূরে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে একজন আহত হবার সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, কয়েকজন চোরাকারবারি গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতের মধ্যে ফেনসিডিল আনতে যায়। এসময় শহিদুল ইসলাম নামে এক চোরাকারবারি গুলি লেগে আহত হয়। পরে ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ একটি ধারালো হাসুয়া এবং একটি টর্চ লাইট উদ্ধার করে বিজিবি। তবে শহীদুল কোথায় চিকিৎসা নিচ্ছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ শহিদুল সীমান্ত পেরিয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসেন। পরে তাকে ভোর ৫টার দিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা ।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের গুলিবর্ষণ করে থাকে। তবে গুলিতে একজন আহত হয়েছে বলে জানা গেছে।

এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোমানসল্যান্ডে বাংলাদেশকে অবহিত না করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে থাকে বিজিবি ও বিএসএফ। এনিয়ে গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি