জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল মাদ্রাসা কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটে নিজের ভোট প্রয়োগ করেছেন আশিঊর্ধ্ব আদিবাসী নারী রাথো বালা। তিনি পীরপাল গ্রামের মৃত সুধির চন্দ্রের স্ত্রী। বয়সের ভারে নিজে চলতে না পারলেও সকাল ১১টার দিকে তিনি ননদের কাঁধে ভর দিয়ে ভোট কেন্দ্রে আসেন। নিজে চলতে না পারার পরও ভোট দিতে আসার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ভোট হলো জনগণের অধিকার। তাই ভোট দিতে এসেছি। ভোট দিতে পারায় খুব ভালো লাগছে।
নির্বাচন ও গণভোটে উপলক্ষে জয়পুরহাট সংসদীয় আসনের পাঁচবিবিতে ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিশেষ করে সাধারণ ও অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অভ্যন্তরীণ নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল, সিসি ক্যামেরা স্থাপন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার লক্ষণীয়। ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থা কয়েক স্তরে সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে, এমন মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply