1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাওসার (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের আলাউদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক কাওসারের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় বাসটিকেও আটক করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি