1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - R STAR TV
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৭৩ Time View

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় বিভিন্ন সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০টি যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাসড়কের পোষ্টকামুরী চড়পাড়া, দুল্যা, ইচাইল, কুরনী, শুভূল্যা ও ধল্যা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স, মালভর্তি ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, যাত্রীবাহী বাসসহ কমপক্ষে ২০টি যানবাহন দুর্ঘটনাকবলিত হয়।

এ সময় মহাসড়কের ঢাকার দিকে কমপক্ষে তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় সকালে হঠাৎ করে ঘন কুয়াশা পড়ে। একপর্যায় ঢাকামুখী লেনে অন্তত ২০টি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়। এতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। এ সকল ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে সকাল ১১টার দিকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়। মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে ধাক্কা মারে।

এভাবে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন মারা গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি