1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আ.লীগের ঘুম ভাঙানোয় ফখরুলকে ধন্যবাদ: মির্জা আজম - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

আ.লীগের ঘুম ভাঙানোয় ফখরুলকে ধন্যবাদ: মির্জা আজম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ Time View

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘুমিয়ে গিয়েছিল, সেই ঘুম ভাঙিয়ে দিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর, তাকে ধন্যবাদ জানাই।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, ২০০৪ সালের খুনিরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। ১০ ডিসেম্বর তারা ঢাকায় মহাসমাবেশ দিয়েছে। তারা ঘোষণা করেছে ১০ তারিখ থেকে নাকি দেশ খালেদা জিয়ার নির্দেশে চলবে, খুনি তারেক নাকি বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে নেমে নাকি বঙ্গভবনে যাবে ক্ষমতা দখল করতে। প্রকাশ্যে ষড়যন্ত্রের হুমকি দিয়ে তারা মাঠে নেমেছে। সেই খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, চট্রগামে শেখ হাসিনার সমাবেশ মহাসমুদ্রে পরিণত হয়েছে। ১০ তারিখ পার্শ্ববর্তী উপজেলা ধামরাই, সাভার, আশুলিয়ায় জনসভা দেওয়া হয়েছে। সেই সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নেবে। ১১ তারিখে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রত্যেকটি ওয়ার্ড, উপজেলা থেকে লাখের বেশি মানুষ উপস্থিত হবেন এই মাঠে। সেই সমাবেশে উপস্থিত হয়ে আপনারা জানান দিবেন, আগামী ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে মানিকগঞ্জের মানুষ প্রস্তুত। সেই নির্বাচনে মানিকগঞ্জের ৩টি আসনে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, আজকের আওয়ামী লীগ সাংগঠনিক চর্চা থেকে অনেক দূরে সরে গেছে। যে নতুন কমিটি দেওয়া হবে সেই কমিটি গঠনতন্ত্র মেনে রাজনীতি করবে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, মো. আনোয়ার হোসেন, রিয়াজুল কবীর কাউসার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, এমপি মমতাজ বেগম উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে মো. জাহিদুর রহমানের নাম ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি