1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মোংলায় ৪০টি গির্জায় শুভ বড়দিন উদ্‌যাপিত - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

মোংলায় ৪০টি গির্জায় শুভ বড়দিন উদ্‌যাপিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ Time View

মোংলার প্রধান শেলাবুনিয়া ক্যাথলিক চার্চসহ ৪০টি গির্জায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ বড়দিন উদ্‌যাপিত হচ্ছে। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে শেলাবুনিয়া খ্রিষ্ট পল্লীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আলোকসজ্জায় উৎসবে মুখরিত হয়ে উঠেছে।

বড়দিন উপলক্ষে শনিবার রাত ১১টায় শেলাবুনিয়া ক্যাথলিক গির্জায় ধর্মীয় রীতি অনুযায়ী ঘণ্টা বাজানোর সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হয় প্রার্থনার প্রথম পর্বের নানা আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় বিশেষ প্রার্থনাসহ নানা আচার-অনুষ্ঠান।

শুরুতেই যিশু খ্রীষ্টকে ও মৃত আত্মার স্মরণসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করেন মোংলার প্রধান কেন্দ্রীয় শেলাবুনিয়া গির্জার (সাধুপল ক্যাথলিক মণ্ডলী) পালক পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল।

প্রার্থনা করা হয় ফাদার মারিনো রিগনের আত্মার শান্তির জন্যও। শনিবার রাতে শেলাবুনিয়ার প্রধান ক্যাথলিক গির্জায় অনন্ত ৪০টি চার্চে একসঙ্গে অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ এ প্রার্থনা।

এ ছাড়া রবিবার সকালে শেলাবুনিয়া, মালগাজী, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রিষ্ট অধ্যুষিত এলাকাগুলোতে নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদ্‌যাপিত হচ্ছে।

বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়ি-ঘরগুলো বর্ণিল সাজ এবং জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা শোভা পাচ্ছে।

গির্জাগুলোর সামনেই স্থাপন করা হয়েছে গোশালা। গোশালায় দৃষ্টি নন্দনভাবে যিশুর আবির্ভাবের প্রতিকৃতি সাজানো হয়েছে। বড়দিনকে ঘিরে গির্জাগুলোর আশপাশে বসেছে মেলাও। এদিকে বড়দিন উপলক্ষে সকল গির্জা ও খ্রিষ্টান পল্লিগুলোতে রয়েছে পুলিশের বাড়তি নজরদারি।

বড়দিন উপলক্ষে খ্রিষ্ট সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, বাগেরহাট জেলা পরিষদ সদস্য মো. জলিল শিকদার, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি