1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভুয়া আইনজীবী হয়েও জিতলেন ২৬ মামলায়! - R STAR TV
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ভুয়া আইনজীবী হয়েও জিতলেন ২৬ মামলায়!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ Time View

ভুয়া আইনজীবী হয়েও ২৬টি মামলায় জিতেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত গোমর ফাঁস হওয়ায় পুলিশ ওই ভুয়া আইনজীবীকে গ্রেপ্তার করেছে। এমনই ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ কেনিয়ায়। নাইজেরিয়াভিত্তিক সংবাদমাধ্যম নাইজেরিয়া ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ব্রায়ান মুয়েন্ডা নামের অভিযুক্ত ওই ব্যক্তি নিজেকে কেনিয়া হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে পরিচয় দিতেন। তিনি ম্যাজিস্ট্রেট আদালত, আদালতের আপিল বিভাগ, ও হাইকোর্টে মামলা লড়েছেন। তবে কখনোই বিচারকরা তার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেননি। সম্প্রতি এক আইনজীবী ব্রায়ানের নামে অভিযোগ দিলে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে নাইরোবির ব্র্যাঞ্চ অব দ্য ল সোসাইটি অব কেনিয়ার পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ব্রায়ান মুয়েন্ডা কেনিয়া হাইকোর্টের কোনো অ্যাডভোকেট না। সোসাইটির রেকর্ডে তার নাম নেই।

একটি জরুরি বৈঠকের পর কেনিয়ার ল সোসাইটি জানিয়েছে যে, ব্রায়ান অবৈধভাবে তাদের পোর্টালে প্রবেশ করে নিজের ছবি ও পেশাগত প্রোফাইল আপলোড করেছিল। অভিযুক্ত ব্যক্তির নামের সঙ্গে আরেক আইনজীবীর নামের মিল থাকায় এমনটি করা গেছে। এদিকে ভুক্তভোগী ওই আইনজীবী কেনিয়ার ল সোসাইটির পোর্টালে ঢুকতে না পারায় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেন। পরে কেনিয়ার আইটি বিভাগ গত ২৮ সেপ্টেম্বর তদন্ত করে দেখতে পারে যে, পোর্টালে তথ্য থাকলেও ওই ব্যক্তি সিস্টেমে ঢুকতে পারছেন না। আর সেখানে দেওয়া ইমেইলটিও ভুক্তভোগী ব্যক্তির না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি