1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঢাকায় ডেঙ্গুতে মৃত্যু ১৭৩ জন - R STAR TV
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ঢাকায় ডেঙ্গুতে মৃত্যু ১৭৩ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ Time View

দেশে ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮১ জন। এর মধ্যে ১৭৩ জন ঢাকার বাসিন্দা, যা মোট মৃত্যুর ৬১ শতাংশ। ঢাকার বাইরে মৃত্যু হয়েছে ১০৮ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে, ৬৯ জন। খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছে ১২ জন করে।

ডেঙ্গুতে মারা যাওয়া ১৪৮ ব্যক্তির ওপর করা স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে দেখা যায়, এক থেকে ২৯ বছর বয়সে মারা যাওয়া রোগীর সংখ্যা ৪৭ শতাংশ। ৩০ থেকে ৪৯ বছরে মারা গেছে ২৩ শতাংশ। আর ৫০ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যু হয়েছে ৩০ শতাংশ, যার মধ্যে ৯৫ শতাংশের মৃত্যু হয় হাসপাতালে আসার তিন দিনের মধ্যে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৩৯ হাজার ২২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজধানীর দুই সিটি করপোরেশনের ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি