1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকিস্তান সুপার লিগে খেলতে দেশে ফিরে গেলেও এক ম্যাচের জন্য ফের বাংলাদেশে আসছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

পাকিস্তান সুপার লিগে খেলতে দেশে ফিরে গেলেও এক ম্যাচের জন্য ফের বাংলাদেশে আসছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৫ Time View

পাকিস্তান সুপার লিগে খেলতে দেশে ফিরে গেলেও এক ম্যাচের জন্য ফের বাংলাদেশে আসছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। সিলেট স্ট্রাইকার্সের বিপিএল গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবেন দুজনেই। তবে প্লে-অফের আগে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার মাঠে নামাটা অনিশ্চিত।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সিলেট সবার ওপরে। বুধবার সিলেটের সবশেষ গ্রুপ ম্যাচ খুলনা টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচে জিতলেই সিলেটের পয়েন্ট হবে ১৮, তাতে নিশ্চিত হবে সিলেটের শীর্ষ দুইয়ে থাকা। ইমাদ ও আমিরকে ছাড়া রংপুর রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছন্নছাড়া ছিল সিলেটের বোলিং। ১৭১ রানের পুঁজিও বাঁচাতে পারেনি। এই দুজনের অনুপস্থিতির সঙ্গে মাশরাফীর অভাবটাও ছিল স্পষ্ট। তাই তো এক ম্যাচের জন্য আমির ও ইমাদকে ফের উড়িয়ে আনছে সিলেট। মাশরাফীর ব্যাপারে সিলেটের হেড কোচ রাজিন সালেহ দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘প্লে-অফের আগে ওর খেলার সম্ভাবনা খুব কম’। ইমাদ ও আমির দেশে ফিরে গেলে তাদের বিকল্প হিসেবে কাদের খোঁজা হচ্ছে, এমন প্রশ্নে রাজিন জানালেন, ‘শ্রীলঙ্কার ইসুরু উদানার সঙ্গে কথা হচ্ছে। আসলে আমাদের দলের বাজেট তো বেশি না, খুব নামি কাউকে আনতে পারবেন না মালিক পক্ষ। কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে, দেখা যাক।’ একই সঙ্গে রাজিন উড়িয়ে দিয়েছেন বেন স্টোকসের সিলেটে খেলার খবরও।

তারকাবহুল দল রংপুর রাইডার্স। তবে রংপুরের শোয়েব মালিক ও হারিস রউফও ফিরে যাবেন ৮ তারিখের আগেই, অর্থাৎ প্লে-অফে কেউই খেলবেন না। শুরুতে দুটো ম্যাচে খেলা সিকান্দার রাজা ফিরবেন আইএল টি-টোয়েন্টি খেলে। সেই সঙ্গে মুজিব-উর-রহমানকেও পাবে রংপুর। কথা চলছে লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা ও হার্ডহিটার ব্যাটার ভানুকা রাজাপাকশের সঙ্গেও। প্লে-অফে এই চারজন যোগ দিলে রংপুর হয়ে উঠবে দারুণ এক দল।

দুই ম্যাচ বিরতি দিয়ে লিগ পর্ব আবার শুরু হচ্ছে আজ। ঢাকা ডমিনেটরস-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দিনের প্রথম ম্যাচটি একেবারেই অর্থহীন। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি পয়েন্ট তালিকার দুই ও তিন নম্বর দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। গতবারের দুই ফাইনালিস্টের এবার এখন পর্যন্ত পয়েন্ট সমান। কুমিল্লার শেষ ম্যাচ রংপুরের বিপক্ষে আর বরিশালের শেষ দেখা খুলনার সঙ্গে। কুমিল্লার দুটো ম্যাচেরই প্রতিপক্ষ কঠিন, দুদলই আছে প্লে-অফে। অন্যদিকে বরিশালের শেষ ম্যাচটা আসরের ষষ্ঠ দল খুলনার বিপক্ষে। এখান থেকে পা ফসকালেই এলিমিনেটর খেলতে হতে পারে কুমিল্লার। কারণ শিরোপার স্বপ্নে শক্তি বাড়িয়েছে রংপুরও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি