1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাহিদের ফাইফারের পর তানজিদ তামিমের ফিফটি, পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

নাহিদের ফাইফারের পর তানজিদ তামিমের ফিফটি, পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২১ Time View

মিরপুরে বল হাতে রীতিমতো ঝড় তোলেন নাহিদ রানা। তার পাঁচ উইকেট শিকারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এরপর ম্যাচ জয়ের বাকী আনুষ্ঠানিকতা সেরেছে ব্যাটাররা। ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয় আরও সহজ করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৮ উইকেটের বড় জয়ে তিনি ম্যাচের সিরিজে নিড নিয়েছে স্বাগতিকরা। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাট করতে নেমে ৩০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান।

দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। এছাড়া শাহিবজাদা ফারহান ২৭ ও মাজ সাদাকাত করেন ১৮ রান। বাংলাদেশের হয়ে ২৪ রান খরচায় ৫ উইকেট নেন নাহিদ।

১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪ রান করে সাইফ আউট হলে ২৭ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। সাইফ ব্যর্থ হলেও রীতিমতো ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। মাত্র ৩২ বলে ফিফটি তুলে নেন এই টাইগারে ওপেনার। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া ৩৩ বলে ২৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এতে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি