1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাকিব-লিটনদের কলকাতার শুরুটা যেমন হলো - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সাকিব-লিটনদের কলকাতার শুরুটা যেমন হলো

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ Time View

জাতীয় দলের ব্যস্ততা থাকায় বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস যোগ দিতে পারেননি। এই দুজনকে ছাড়াই নিজেদের আইপিএল মিশন শুরু করল কলকাতা নাইট রাইডার্স। তবে শুরুটা হয়েছে তাদের হতাশায়।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে ৭ রানে হেরে আইপিএল শুরু করেছে কলকাতা।

মোহালিতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বেশ ঘটনা বহুল। একবার ফ্লাড লাইটের আলো নিভে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। তারপর চার ওভার খেলার বাকি থাকতে বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়।

পাঞ্জাবের ১৯১ রানের জবাবে নাইটদের রান ছিল তখন ১৬ ওভার শেষে ৭ উইকেটে ১৪৬ রান। পরে বৃষ্টি আর না থামায় ডাক-ওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ৭ রানে হেরে যায় কলকাতা।

একটা সময় নাইটদের খেলায় ৪২ বলে দরকার ছিল ৯২ রান। আন্দ্রে রাসেল ও দলের ‘ইমপ্যাক্ট’ বেঙ্কটেশ আইয়ার সেইসময় ব্যাটিং করছিলেন। রাসেল শেষমেশ ১৯ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। পাশাপাশি বেঙ্কটেশও উজ্জ্বল ছিলেন, তিনি করেছেন ২৮ বলে ৩৪ রান।

পাঞ্জাবের বোলারদের মধ্যে পেসার অর্শদীপ সিং আবার নিজের জাত চিনিয়েছেন। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। হয়েছেন ম্যাচের সেরাও।

এর আগে ভানুকা রাজাপক্ষের ৩২ বলে ৫০ ও শিখর ধাওয়ানের ২৯ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯১ রানের পুঁজি গড়ে পাঞ্জাব। কলকাতার পক্ষে সর্বাধিক ২ উইকেট নিতে টিম সাউদি খরচ করেন ২ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি