1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ছাত্রলীগের ‘আড্ডায়’ যোগ দেবেন সাকিব - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ছাত্রলীগের ‘আড্ডায়’ যোগ দেবেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ Time View

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগমুহূর্তে ভার্চুয়াল টকশো ‘বিসিএল আড্ডা’র আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কিছুদিন আগেই প্রোগ্রামটিতে যুক্ত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এবার বিএসএল আড্ডায় অতিথি হিসেবে থাকছেন সদ্য রাজনীতিতে নাম লেখানো টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মহান বিজয় দিবসে আজ রাত ৯টায় আড্ডায় যুক্ত হবেন সাকিব। ছাত্রলীগের পেজে অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করবেন সাকিব। আঙুলের চোটের কারণে বিশ্বকাপে শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন টাইগার অধিনায়ক। সেখান থেকে আজ দেশে ফিরে মাগুরায় গিয়েছেন সাকিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি