1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এই জয় টি-টোয়েন্টি সিরিজে সাহায্য করবে: শান্ত - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

এই জয় টি-টোয়েন্টি সিরিজে সাহায্য করবে: শান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া করলেও শেষ ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। কিউদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এমন জয় টি-টোয়েন্টি সিরিজে সাহায্য করবে বলে মনে করেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ম্যাচ শেষ শান্ত বলেন, ‘এই ম্যাচ আমাদের আত্মবিশ্বাস দেবে। তবে টি-টোয়েন্টি ভিন্ন সংস্করণ। আমাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। মোটিভেশন দিয়ে খুব বেশি ম্যাচ জেতা যায় না। আমরা কতটা ভালো প্রস্তুতি নিচ্ছি এবং জিততে চাই কিনা এটাই বেশি গুরুত্বপূর্ণ। দুই দিন প্রস্তুতির সুযোগ আছে।’ তিনি আরও বলেন, ‘জেতার যে মন মানসিকতা। টি-টোয়েন্টি সিরিজে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই জিতবে, এখানে বড় দল, ছোট দল আমার কাছে ম্যাটার করে না। খুব বেশি মোটিভেশনের দরকার নাই। এই ম্যাচ জিতেছি দেখে অতি আত্মবিশ্বাসী হওয়ারও দরকার নাই। এই ম্যাচটা সাহায্য করবে যে এখানে এসেও আমরা জিততে পারি, এই বিশ্বাসটা থাকবে। কারণ আমরা নিজের চোখে দেখলাম। এই বিশ্বাস নিয়ে যদি টি-টোয়েন্টিতে যাই, ভালো পরিকল্পনা করি, প্রস্তুতি নেই জেতা সম্ভব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি