1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিলেন দেশসেরা এই ওপেনার। এরপর বেশ নাটকীয়তার পর সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন তামিম। জাতীয় দলের আবার কবে ফিরবেন তা এখনো অনিশ্চিত। আর তাই বিসিবির ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখতে বোর্ডের কাছে অনুরোধ করেছেন তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করে এই ব্যাপারে ভাবার কথা জানিয়েছেন তামিম। এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিমের সঙ্গে আগেও আমাদের আলাপ হয়েছে। আপনারা হয়ত অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে .তিনি আরও বলেন, ‘সে (তামিম) চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কী করতে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি