1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট, ছিটকে গেলেন কোয়েটজি - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট, ছিটকে গেলেন কোয়েটজি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। কিন্তু সেই ম্যাচে নামার আগেই প্রোটিয়া শিবিরে বড়সড় ধাক্কা। চোটে ছিটকে গেছেন দলের তারকা পেসার জেরাল্ড কোয়েটজি। গতকাল কোয়েটজির না থাকার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) এক বিবৃতিতে বলে, ‘ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বল করার সময় কোয়েটজি পেলভিকের ইনজুরিতে পড়েন। গত শুক্রবার তাকে স্ক্যান করা হয় এবং তাতে তার ইনজুরির গভীরতা বোঝা যায়।’ তবে তার পরিবর্তে কাকে দলের সঙ্গে যুক্ত করা হবে এই বিষয়ে সেই বিবৃতিতে কিছু উল্লেখ করেনি। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবে কি না, এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে প্রথম টেস্টে সফরকারী ভারতকে ইনিংস ব্যবধানে হারায় স্বাগতিকরা। সেই ম্যাচের প্রথম ইনিংসে ১৬ ওভার বল করে ১ উইকেট তুলে নেন কোয়েটজি। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ ওভার বল করেন এই প্রোটিয়া তারকা পেসার। সেই সঙ্গে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান। বাভুমার পরিবর্তে জুবায়ের হামজাকে দলের সঙ্গে যুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি