1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাকিব-মাশরাফি অবশ্যই জয়ী হবে' - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সাকিব-মাশরাফি অবশ্যই জয়ী হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২০১ Time View

শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলছে ভোট গণনা। এবারের নির্বাচনে নৌকা প্রতীকে লড়েছেন জাতীয় ক্রিকেট দলের বর্তমান ও সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। এই প্রথমবার নির্বাচনে লড়ছেন সাকিব। মাগুরা-১ আসনে সাকিব জয়ী হবেন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। রোববার (৭ জানুয়ারি) গুলশানে ভোট দেয়া শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, সাকিব ভালো করবে। সে অবশ্যই জয়ী হবে, সে অনেক পপুলার। সাকিব শুধু মাগুরার স্টার নয়, বাংলাদেশের স্টার। তার জনপ্রিয়তা অনেক। মাগুরার ছেলে সে, সেখান থেকে বিজয়ী হয়েই আসবে।’ মাশরাফি প্রসঙ্গে জালাল উইনুস আরও বলেন, ‘হি ইজ অলওয়েজ অ্যা লিডার। তার মধ্যে জন্মগতভাবেই একটা লিডারশিপ আছে। তার পাঁচ বছর হয়ে গেছে রাজনীতিতে। সে এখন অলমোস্ট পরিপক্ব রাজনীতিবীদ। এই লিডারশিপটা ওকে অনেক বেশি হেল্প করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি