1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্টেডিয়াম নয়, মাঠ বাড়ানোর লক্ষ্য ক্রীড়ামন্ত্রী পাপনের - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

স্টেডিয়াম নয়, মাঠ বাড়ানোর লক্ষ্য ক্রীড়ামন্ত্রী পাপনের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ Time View

যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে প্রথম দিন কাটালেন নাজমুল হাসান পাপন। রোববার (১৪ জানুয়ারি) ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাওয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আসেন পাপন। এরপর বিকালে জাতীয় ক্রীড়া পরিষদে যান তিনি। সেখানে ক্রীড়াঙ্গনের সর্বস্তরে মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নতুন এই ক্রীড়ামন্ত্রী। এ সময় পাপন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, স্টেডিয়াম তো রয়েছে। কিন্তু মাঠ কোথায়? মাঠ না থাকলে মানুষ খেলবে কোথায়? তাই আমার কাছে স্টেডিয়ামের চেয়ে মাঠ বেশি প্রয়োজন।’তিনি আরও বলেন, ‘স্টেডিয়াম কিন্তু আমাদের অনেক রয়েছে। অনেক স্টেডিয়াম তালাবদ্ধ খেলা হয় না, আবার অনেক স্টেডিয়াম সকলের জন্য উন্মুক্ত নয়। আমাদের আগে দেখতে হবে স্টেডিয়ামের সংখ্যা কত এবং এর মধ্যে সক্রিয় কয়টি। এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি