1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আরিফুলের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ২৯২ রানের টার্গেট - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

আরিফুলের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ২৯২ রানের টার্গেট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

আশিকুর রহমান শিবলি, আদিল সিদ্দিরা ভালো শুরু এনে দিতে না পারলেও মাঝের সময়টায় দাপট দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন আরিফুল ইসলাম। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান এবং আহরার আমিন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৯১ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের। ব্লুমফন্টেইনে আগে ব্যাট করতে নেমে ২৯১ রানের পাহাড়সম পুঁজি জড়ো করেছে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি হাঁকানো আরিফুল পেলেন এবারের আসরে প্রথম সেঞ্চুরির দেখা। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো ছিল না। ধীর গতির রান আর আদিল বিন সিদ্দিকের বিদায়ে পাওয়ারপ্লে পার করে টাইগাররা। আশিকুর রহমান শিবলি ২৭ ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩৫ রান করে বিদায় নিলে শঙ্কার মেঘ আরও ঘনীভূত হয়। ৪ নম্বরে নামা আরিফুল ইসলাম অবশ্য দলকে পথ হারাতে দেননি। দৃঢ় মানসিকতা দেখিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি। বিদায় নেওয়ার আগে ১০৩ বলে করেন ১০৩ রান, হাঁকান ৯টি চার। চতুর্থ উইকেটে আহরার আমিনকে নিয়ে গড়া তার ১২২ রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছে বাংলাদেশ।

আহরার ৪৯ বলে ৪৪ রান করে ফেরেন সাজঘরে। ফর্মের তুঙ্গে থাকা শিহাব জেমস ১৭ বলে ৩১ রানের ক্যামিও খেলে দলকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে। শেষদিকে সেখ পারভেজ জীবন ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। যুক্তরাষ্ট্রের পক্ষে আরিয়া গার্গ তিনটি ও আরিন নাদকার্নি দুটি উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি