1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টস জিতে বোলিংয়ে বরিশাল - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

টস জিতে বোলিংয়ে বরিশাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছিল বরিশাল। মাঝখানে ছন্দ পতন হলেও শেষ ম্যাচে জয়ে ফিরেছে তামিমের দল। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে বরিশাল। অন্যদিকে ভালো অবস্থানে আছে চট্টগ্রাম। কাগজে-কলমে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় বেশ ছন্দে রয়েছে বন্দর নগরীর দলটি। যদিও সবশেষ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে চট্টগ্রাম।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইমরান ও আব্বাস আফ্রিদি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, বিলাল খান ও আল-আমিন হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি