1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টস জিতে ব্যাটিংয়ে রংপুর - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে রংপুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর। আগের ৯ ম্যাচের ৭টিতে জিতে বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। এই ম্যাচ জিতলেই সবার আগে প্লে-অফ নিশ্চিত করবে তারা। অন্যদিকে ৯ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে টেবিলের পঞ্চম স্থানে। প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকতে হলে আজকের ম্যাচে তাদের জয়টা খুব জরুরি।

রংপুর রাইডার্সের একাদশ: ব্র্যান্ডন কিং, রনি তালুকদার, রেজা হেনড্রিকস, সাকিব আল হাসান, মাহেদী হাসান, জিমি নিশাম, নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, শামীম হোসেন পাটোয়ারি, হাসান মাহমুদ ও হাসান মুরাদ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ: জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, টম ব্রুস (উইকেটরক্ষক), সৈকত আলী, শুভাগত হোম (অধিনায়ক), রোমারিও শেফার্ড, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, জিয়াউর রহমান, সালাউদ্দিন সাকিল ও বিলাল খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি