1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো - R STAR TV
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ Time View

চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী পরীমণির পক্ষে আদালতে হাজিরা দেন। তিনি মামলাটি উচ্চ আদালতে স্থগিতাদেশ শুনানি শেষে আদেশ না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী কার্যক্রমের জন্য নতুন দিন ধার্য করেন। এদিন মামলায় জামিনে থাকা অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ২ জুন পরীমণিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করেন আদালত। গত বছরের ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০২২ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এসময় পরীমণির বাসায় বিভিন্ন ধরণের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি