শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার (৪ মার্চ) সিরিজের প্রথম ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে। সিরিজ শুরুর আগে নিজেদের ফেভারিট দাবি করছেন শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড। রোববার (৩ মার্চ) সিলেটে সংবাদ সম্মেলনে আসেন লঙ্কান দলের কোচ। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মন্তব্য করে সিলভারউড বলেন, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে।’
এই সিরিজে ফেভারিট কে, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’
Leave a Reply