1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রথম দিনেই অলআউট ইংল্যান্ড, চালকের আসনে ভারত - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

প্রথম দিনেই অলআউট ইংল্যান্ড, চালকের আসনে ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১২৬ Time View

এক ম্যাচ হাতে রেখে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ এগিয়ে থেকে শেষ টেস্টে মাঠে নামে স্বাগতিকরা। নিয়মরক্ষার ম্যাচেও প্রথম দিনে দাপট দেখিয়েছে রোহিত শর্মা দল। বৃহস্পতিবার (৭ মার্চ) ধর্মশালায় টস জিতে ব্যাট করতে নেমে ২১৮ রানে অলআউট হয় ইংলিশরা। দলের পক্ষে ওপেনার জ্যাক ক্রাউলি করেন সর্বোচ্চ ১০৮ বলে ৭৯ রান। ভারতের পক্ষে কুলদ্বীপ যাদব ৫টি ও রবিচন্দ্রন অশ্বিন নেন ৪টি উইকেট। জবাবে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে দিন শেষ করেছে ভারত। ইংল্যান্ডের করা ২১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে ১০৪ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে এরপর দলীয় ১০৪ রানে ৫৮ বলে ৫৭ রান করে সাজঘরে ফিরে যান জয়সওয়াল। তার বিদায়ের পর ক্রিজে আসেন শুভমান গিল। তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রোহিত। শেষ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে দিন শেষ করে ভারত। রোহিত ৮৩ বলে ৫২ ও গিল ৩৯ বলে ২৬ রানে অপরাজিত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি