1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সৌম্য-মাহমুদউল্লাহকে হারিয়ে চাপে বাংলাদেশ - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সৌম্য-মাহমুদউল্লাহকে হারিয়ে চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৮৯ Time View

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (১৫ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস। তবে এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন নাজমুল হাসান শান্ত। শান্ত ফিরে গেলো ফিফটি তুলে নিয়েছেন সৌম্য। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন। এরপর ক্রিজে আসেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত। টাইগার অধিনায়ককে সঙ্গে নিয়ে শুরুর এই ধাক্কা সামাল দেন সৌম্য। সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৭৫ রানের জুটি গড়েন শান্ত-সৌম্য। তবে ৩৯ বলে ৪০ রান করে আউট হন টাইগার অধিনায়ক। তার বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়।

হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য। ৫২ বলে ফিফটি পূরণ করেন এই টাইগার ওপেনার। এরপর কিছুটা মারমুখী ব্যাটিং করতে থাকেন সৌম্য। তবে দলীয় ১৩০ রানে ৬৬ বলে ৬৮ রান করে আউট হন সৌম্য। তার বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। রানের খাতা খোলার আগেই ফিরে যান তিনি। দ্রুত জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি