1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চট্টগ্রামের সাতকানিয়া থানার শীর্ষ সন্ত্রাসী, খোরশেদ আলম খুইশ্যা’কে পটিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়া থানার শীর্ষ সন্ত্রাসী, খোরশেদ আলম খুইশ্যা’কে পটিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৮৮ Time View

সুমনসেন চট্টগ্রাম

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার মামলা নং-১২ (১২)২৩, ধারা-৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় পলাতক আসামি খোরশেদ আলম চট্টগ্রামের পটিয়া থানাধীন রশিদাবাদ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১৮ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক ১৭২০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি খোরশেদ আলম (৪৪), পিতা-মৃত আমিনুর রশিদ, সাং-ছোট ঢেমশা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার এজাহার নামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির খোরশেদ আলম এর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং নাশকতাসহ সর্বমোট ১৫টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি