1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সড়ক দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই নারী ক্রিকেটার - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই নারী ক্রিকেটার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১২১ Time View

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাকিস্তান নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ ও লেগ স্পিনার ঘুলাম ফাতিমা। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে গাড়ি দুর্ঘটনায় পড়েন বিসমাহ ও ফাতিমা। শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘সামান্য আহত হওয়ার পর তাদের দুজনকে তাৎক্ষিণভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা পিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধায়নে আছেন।’আগামী ১৮ এপ্রিল থেকে ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন হোম সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন বিসমাহ ও ফাতিমা। আহত হওয়ায় এই দুই ক্রিকেটারের আসন্ন সিরিজে খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি