1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খুলনায় দুই এসআইয়ের মারামারি, মাথা ফাটল একজনের - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

খুলনায় দুই এসআইয়ের মারামারি, মাথা ফাটল একজনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২০০ Time View

খুলনার কয়রা থানা পুলিশের দুই উপ-পরিদর্শকের (এসআই) মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজনের মাথা ফেটে গেছে। শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলা সদরের একটি খাবার হোটেলে পুলিশের দুই কর্মকর্তা মারামারিতে জড়িয়ে পড়েন। তারা হলেন—এসআই নিরঞ্জন মণ্ডল ও এসআই মো. মাসুম। এ ঘটনায় এসআই মাসুমের মাথা ফেটে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসআই মাসুম কয়রা উপজেলা সদরের আঁখি হোটেলে খাবার জন্য বসেছিলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে এসআই নিরঞ্জন সেখানে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তিনি এসআই মাসুমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসআই মাসুমও তাৎক্ষণিক এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে এসআই নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে আঘাত করেন। এ সময় এস আই মাসুমও চেয়ার তুলে এসআই নিরঞ্জনকে পাল্টা আঘাত করেন। দুজনের মারামারির এক পর্যায়ে এসআই মাসুমের মাথা ফেটে যায়। পরে হোটেলে উপস্থিত লোকজন এসে তাদেরকে শান্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে থানার দুই পুলিশ সদস্য মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় এসআই নিরঞ্জনের ছোড়া চেয়ারের আঘাতে এসআই মাসুমের মাথা ফেটে রক্ত বের হয়। তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে দুই এসআইয়ের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।

কয়রা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার দুজন এসআই একটি বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি