1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকা প্রস্তুতি শান্তদের, ভাগ্য বদলের অপেক্ষা - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

পাকা প্রস্তুতি শান্তদের, ভাগ্য বদলের অপেক্ষা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৮৭ Time View

সাদা বলে হেমন-তেমন, লাল বলে বাংলাদেশের অবস্থা লেজেগোবরে। টেস্টকে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার খেলা বলা হয়। ঠিক সেখানেই ব্যর্থতার চূড়ান্ত পর্যয়ে রয়েছে বংলাদেশ। চিন্তাটা বেশি টাইগার বাহিনীর ব্যাটিং নিয়ে এই ব্যাটিংয়ে যে কেবল জাতীয় দলের ক্রিকেটারদের সমস্যা তা নয়, এইচপি, টাইগার্স দল, অনূর্ধ্ব-১৯ সহ সব জায়গাতেই ব্যাটিং ব্যর্থতার চিত্র প্রকট আকার ধারণ করেছে। অস্ট্রেলিয়াতে সদ্য শেষ হওয়া টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অকবর আলীরা শিরোপা হারিয়েছেন ব্যাটিং ব্যর্থতায়, পুরো টুর্নামেন্টেই ছিল সেই ছাপ। পাকিস্তানে খেলা ‘এ’ দলের বেলাতেও তার পরিবর্তন নেই। এবার সেই ব্যর্থতা সঙ্গে নিয়েই পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে সাদা পোশাকে নামছেন নাজমুল হোসেন
শান্তরা। আজ বেলা সাড়ে ১১টায় মাঠে নামছেন তারা। এর আগে নিজেদের প্রস্তুতি খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন তিনি। শেখ হাসিনার পতনের আগে ও পরে দেশে কিছুটা অস্থির অবস্থা তৈরি হয়েছিল। সে কারণে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ দল পাকিস্তানে পৌছায়, যেন অনুশীলনে কোনো সমস্যা না হয়। আজ থেকে শুরু হওয়া টেস্টকে ঘিরে বেশ পোক্ত অনুশীলন করেছে বাংলাদেশ দল। গতকাল এই বিষয়ে শান্ত বলেছেন, ‘আলাদা করে আমরা কোনো কিছু নিয়ে কজ করছি না। তবে আমরা স্বাই জানি, আমাদের ব্যাটিংটা কয়েক দিন ধরে ভালো হচ্ছে না সবশেষ টেস্ট সিরিজটাও আমরা ওরকমভাবে ভালো করিনি। তবে প্রস্তুতির দিক থেকে এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুক সুযোগ পেয়েছি, ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি। প্রত্যেক ক্রিকেটারের মাধ্য ঐ বিশ্বাসটা আছে, বিশেষ করে এবার ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করব পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দল হিসেবে আমাদের এবার খুব ভালো সুযোগ আছে।’

রেকর্ড নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রয়েছে বিব্রতকর পরিসংখ্যান। এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে কেবল একটিতে ড্র করতে পেরেছে টাইগার বাহিনী। বাকি ১২ টেস্টেই দেখতে হয়েছে হারের মুখ। এই রেকর্ড বাংলাদেশকে কিছুটা পিছিয়ে রাখবে কি না, এমন প্রশ্নে শান্ত বলেছেন, ‘আমি মনে করি, এটি শুধুই আগের রেকর্ড। আর রেকর্ড তো বদলাতেই পারে। যদিও সেই কাজটা সহজ হবে না তবে আমি যা বলেছি, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। সেইসঙ্গে ক্রিকেটাররা এখানে খেল’র অন্য রোমাঞ্চিত।’

শান্ত আরো বলেছেন, ‘এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের সিরিজ ভালো হয়েছে। যদিও শ্রীলঙ্কা সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। তবে এবার পাকিস্তানের বিপক্ষে আমাদের ভালো সুযোগ রয়েছে। আমাদের দল ভারসাম্যপূর্ণ রয়েছে। আশা করি, সবাই এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’

ঘাটতির জায়গাতে কাজ করেছেন শান্ত

চলতি বছরে ৪ বার সাদা পোশাকে ব্যাট হাতে নেমেছেন শান্ত। প্রতিবারেই তিনি ব্যার্থ হয়েছেন। গেল বছরের পরিসংখা’ন কিছুটা স্বত্তি দিলেও বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না দলীয় অধিনায়কের। সবশেষ ৫ ইনিংসের চার বারই দুই অঙ্কের নিচে রান করে আউট হয়েছেন, সর্বোচ্চ রান ২০।

আজকের ম্যাচে মাঠে নামার আগে নিজেকে নিয়ে শান্ত বলেছেন, ‘এক জন ব্যাটার হিসেবে সবসময় চিন্তা থাকে কীভাবে দক্ষতা বাড়ানো যায়। সুতরাং অনুশীলন যখনই করেছি যে যে জায়গায় ঘাটতি ছিল সেখানে কতটুকু উন্নতি করা যায়, সেটি নিয়েই কাজ করেছি। আশা করছি সেটি আমাকে ম্যাচে বাজে
দেবে।’

সাকিব আল হাসানের পরে তিন ফরম্যাটের অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। গেল ফেব্রুয়ারিতে দলনেতা হওয়ার পরেই যেন মুদ্রার উলটো পিঠ দেখেছেন তিনি। ব্যাট হাতে সেভাবে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। অধিনায়ক হয়ে সব ধরনের ক্রিকেটে ২৩ ম্যাচ খেলে কেবল একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চরি করেছেন। অর্ধেকের বেশি ইনিংসে দুই অঙ্কের ঘরেও রান তুলতে পারেননি। এবার সেখান থেকে বের হয়ে আসার মতো আত্মবিশ্বাস তৈরি করেছেন তিনি। অপেক্ষা সেটি বাস্তবায়নের।

বাংলাদেশের পরিস্থিতি ও সাকিব প্রসঙ্গ

বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ৩তে ক্রীড়াঙ্গনেও পট পরিবর্তন হয়েছে সেসব বিষয়ে শান্ত বলেছেন, ‘গত বেশ কয়েক দিন । আমাদের স্বারই খুব কঠিন সময় গিয়েছে। খুবই দুঃখজনক সবাই খুবই সংগ্রম করেছে। যেটা আমরা কেউই আশ’ করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থা নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

সাকিবকে নিয়ে বলেছেন, ‘তিনি পেশাদার ক্রিকেটার এবং আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে চিন্তা করি। সত্য বলতে দীর্ঘদিন ধরে তিনি এই খেলাটি খেলে আসছেন। তাই তিনি জানেন কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি