ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ঐ সিরিজে ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি ডাবল সেঞ্চুরির করবেন বলে ভবিষ্যদ্বানী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। ২০১৭ সালে হায়দারাবাদ টেস্টে বাংলাদেশের বিপক্ষে কোহলির ডাবল সেঞ্চুরির সুখস্মৃতি আছে। ঐ টেস্টের প্রথম ইনিংসে ২০৪ রান করেছিলেন কোহলি। গতকাল নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘ইংল্যান্ড সিরিজে খেলতে পারেনি কোহলি। শ্রীলঙ্কা সিরিজেও ভালো পারফর্ম করেনি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে কোহলির কাছ থেকে বড় সেঞ্চুরি দেখবেন। ১১০ বা ১১৫ নয় তার কাছ থেকে ২০০ রানের ইনিংসও দেখতে পারেন।’১১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২৯টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরিতে ৮৮৪৮ রান করেছেন কোহলি। এর মধ্যে ৭টি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত।
Leave a Reply