1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যা করলো ভাতিজা - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যা করলো ভাতিজা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৪ Time View

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে আপন চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তাকে কথিত জাদু-মন্ত্র করায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। ১২ মে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে উপজেলার চৌপুকুরিয়াা নামক স্থান থেকে আটক করে। নিহত ব্যক্তির নাম আশেদ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত রফিকুল ইসলামের মেজো ছেলে। অভিযুক্ত নুর হাবিব সুমন (৩২) নিহতের বড় ভাই নুর আলমের ছেলে। তাকে আটক করেছে পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারের সবাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার ১২ মে সকালে আশেদ গরুকে পানি খাওয়াচ্ছিলেন। অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আশেদ কোনো একটি বিষয় নিয়ে সুমনের সঙ্গে কথা বললে তিনি রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে পেছন থেকে চাচার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে চাচা আশেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, ‘কী কারণে এমন ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে।’অন্যদিকে সুমনের দাবি, তাকে জাদু-মন্ত্র করা হয়েছিল।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযুক্ত ভাতিজা নুর হাবিব সুমনকে উপজেলার চৌপুকুরিয়া নামক স্থান থেকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি