1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পালিয়ে গেল স্বামী, ১১ কেজি গাঁজাসহ স্ত্রী আটক - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

পালিয়ে গেল স্বামী, ১১ কেজি গাঁজাসহ স্ত্রী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪৩ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় অভিযুক্ত মাদক ব্যবসায়ী নারীর স্বামী পালিয়ে যান। বুধবার (২১ মে) বিকেলে গোপালনগর এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার।

আটক হওয়া চাঁদনী বেগম ও তার স্বামী হাবিবুর রহমান হবু দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের স্থায়ী ঠিকানা শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর গ্রামে।

অধিদপ্তর জানায়, অভিযানে ভাড়া বাসা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি নিয়মিত মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চাঁদনী বেগম জানান, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এবং প্রশাসনের নজর এড়াতে বাড়ি ভাড়া নিয়ে নানা কৌশলে তা পরিচালনা করছিলেন। এ ঘটনায় পলাতক হাবিবুর রহমান হবুকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি