1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্বামীর গায়ে গরম ডাল নিক্ষেপ, উসকানি দেওয়ায় অভিযোগে বিএনপি নেত্রী আটক - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

স্বামীর গায়ে গরম ডাল নিক্ষেপ, উসকানি দেওয়ায় অভিযোগে বিএনপি নেত্রী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৭১ Time View

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহ থেকে স্বামীর শরীরে গরম ডাল ছোড়ার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি নেত্রী ও উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহনাজ খাতুন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। পুলিশ জানায়, গত ২৩ জুন উপজেলার একটি বাড়িতে পারিবারিক ঝগড়ার জেরে স্বামীর ওপর গরম ডাল ছুড়ে দেন স্ত্রী তাজকেরা খাতুন। এতে ওই ব্যক্তি গুরুতরভাবে দগ্ধ হন এবং দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল বলে চিকিৎসকেরা জানান।

এ ঘটনার পর ভুক্তভোগীর ভাই থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ওই ঘটনায় পেছন থেকে উসকানি দিয়েছিলেন বিএনপি নেত্রী শাহনাজ খাতুন। সেই প্রেক্ষিতেই তাকে আটক করা হয়। রোববার (২৯ জুন) সকালে শাহনাজ খাতুনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি শহিদুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি