1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জয়পুরহাটে ভুয়া চালানে সার উত্তোলনের চেষ্টা, ডিলারের ছেলে গ্রেপ্তার - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

জয়পুরহাটে ভুয়া চালানে সার উত্তোলনের চেষ্টা, ডিলারের ছেলে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৮৯ Time View

( রাজু চৌধুরী জয়পুরহাট প্রতিনিধি R STAr TV ) জয়পুরহাটে ৯ লাখ টাকার ভুয়া চালান রশিদ ব্যবহার করে বিসিআইসি বাফার গুদাম থেকে সার তোলার সময় হাসিব আল মামুন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) রাতে জেলা শহরের সিও কলোনি এলাকায় বিসিআইসি বাফার ‍গুদাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসিব বিসিআইসি ডিলার মেসার্স মামুন ব্রাদার্সের মালিক মামুনুর রশিদের ছেলে। তিনি ঠিকাদারের প্রতিনিধি হিসেবে সরকারি গুদাম থেকে সার উত্তোলন করতে এসেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে হাসিব আল মামুন সার উত্তোলন করতে বাফার গুদামে আসেন। তিনি জনতা ব্যাংকের দুটি শাখার ১৬ লাখ ৫০ হাজার টাকার জমা রশিদের চালান দাখিল করে সার উত্তোলনের চেষ্টা করেন। এর মধ্যে জনতা ব্যাংকের জয়পুরহাট শাখার সাড়ে ৭ লাখ টাকা ও পাঁচবিবি শাখার ৯ লাখ টাকার জমা ভাউচারের চালান ছিলো। যাচাই করে দেখা যায়, জয়পুরহাট শাখার রশিদটি বৈধ হলেও পাঁচবিবি শাখার রশিদটি ভুয়া। সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার জানান, চালানে উল্লিখিত নম্বর ও টাকার কোনো রশিদ পাঁচবিবি শাখা থেকে ইস্যু করা হয়নি। পরে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং গুদামের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে হাসিব ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া রশিদ তৈরির বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পর বিসিআইসি বাফার গুদাম কর্তৃপক্ষ জয়পুরহাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তারপর বিসিআইসি বাফার গুদামের হিসাব কর্মকর্তা এস এম হাসানুর রহমান বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

জয়পুরহাট থানার ওসি তামবিরুল ইসলাম জানান, ভুয়া ব্যাংক চালান ব্যবহার করে সরকারি গুদাম থেকে সার উত্তোলনের চেষ্টা করায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি