1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বদলগাছীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

বদলগাছীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৮ Time View

রাশেদ খান মিলন, বদলগাছী উপজেলা প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বদলগাছী থানার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তুন্নাহার বেগম (১৯)। তিনি বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের সালাম মিয়ার মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে তুন্নাহারের সঙ্গে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চক্রপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে রাসেলের পারিবারিকভাবে বিয়ে হয়। গত চার-পাঁচ মাস ধরে তাঁরা ভান্ডারপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
ঘটনার আগের রাতে আলু আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয় বলে স্বজনরা জানান। রাতের খাবার শেষে দুজনই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি করেন রাসেল। একপর্যায়ে রান্নাঘরের ভেতরে তুন্নাহারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি