বদলগাছী (নওগাঁ) রাশেদ খান মিলন,বদলগাছী উপজেলা প্রতিনিধি :
নওগাঁর বদলগাছী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত এক প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
প্রাপ্ত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিযুক্ত প্রিজাইডিং অফিসার আজাদ হোসেন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রকাশ্যে রাজনৈতিক পোস্ট দেন। উক্ত পোস্টে সংশ্লিষ্ট প্রার্থীর ছবি ও সমর্থনমূলক বক্তব্য যুক্ত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সঙ্গে পোস্টের স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, একজন প্রিজাইডিং অফিসার নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করায় তার কাছ থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও নির্লিপ্ত আচরণ প্রত্যাশিত। কিন্তু প্রকাশ্যে রাজনৈতিক পক্ষাবলম্বনের মাধ্যমে তিনি দায়িত্বের সীমা লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, Representation of the People Order, 1972 অনুযায়ী নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার বা পক্ষপাতমূলক আচরণ করলে তা নির্বাচন অপরাধ হিসেবে গণ্য হতে পারে। একই সঙ্গে সংবিধান ও নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌলিক দায়িত্ব।
স্থানীয় একাধিক ভোটার ও রাজনৈতিক সচেতন মহলের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রিজাইডিং অফিসারের এমন প্রকাশ্য রাজনৈতিক অবস্থান ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও অনাস্থা সৃষ্টি করছে। তাদের আশঙ্কা, সংশ্লিষ্ট কর্মকর্তা দায়িত্বে বহাল থাকলে ওই কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে এলাকাবাসীর একটি অংশ দ্রুত তদন্ত করে অভিযুক্ত প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন।
অভিযোগপত্রটি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিষয়টি নিয়ে বদলগাছী ও আশপাশের এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচন কমিশন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত
Leave a Reply