1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজশাহীতে বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীতে বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৩৮ Time View

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ গান পাউডার ও কাচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫। যেখানে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাচের গুঁড়া রয়েছে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। এর আগে শনিবার রাতে গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে রাখা বিস্ফোরক সদৃশ গান পাউডার এবং একটি নীল রঙের পলিথিনে ভাঙা কাচের গুঁড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব আলামত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি