1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই তাতে পড়ে যায়: রিজভী - R STAR TV
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই তাতে পড়ে যায়: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

জামায়াতে ইসলামীর রাজনীতির বৈশিষ্ট্য হলো ‘ঘোলা পানিতে মাছ শিকার করা’, তবে সেই চেষ্টা করতে গিয়ে দলটি নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে রিজভী বলেন, ‘‎যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের আদর্শ কী?’

শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি এদেশে এসে রাজনীতি করতে চান তাহলে টিক্কা খানের উত্তরসূরীদের প্রত্যাবর্তন করতে হবে। ফ্যাসিস্টের পতন হলে তাকে ফেরানো যায় না।’আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার জন্য মন ভোলানো কথা বলে কিন্তু এদেশের মানুষ আর এই সুযোগ দিবে না।’

রিজভী জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ভূমিকার কথা তুলে ধরে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এ এলাকা অগ্রণী ভূমিকা পালন করেছে। তার ভাষায়, ‘জুলাইয়ে যাত্রাবাড়ীতে পলাশীর প্রান্তর কিংবা লেলিনগ্রাদের মতো প্রতিরোধ গড়ে উঠেছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি