জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ থেকে পরবর্তী দুই ঘণ্টার জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাসহ সারা দেশের কর্মকর্তারা। এর ফলে সারাদেশে ২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এনআইডি সেবা। বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) ভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
সারাদেশের ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট ও মাঠ পর্যায়ের সব কার্যালয়ে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ শিরোনামের এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে, তা রুখে দিতে তাদের এই পদক্ষেপ। সংবাদ সম্মেলনে মনির হোসেন বলেন, ৫ তারিখে স্মারকলিপি দিয়েছিলাম। দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চেয়েছি। কমিশনের পক্ষ থেকে পেলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখিনি। আমরা ঘোষণা করেছিলাম, ১২ মার্চের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে কর্মসূচি দিবো। আগামীকাল সারাদেশে নির্বাচন কমিশন কার্যালয় ও অফিসগুলোতে বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করব। আগামীকাল সারাদেশে এই কর্মসূচি পালিত হবে। এরমধ্যে কোনো সাড়া না পেলে পরবর্তীতে আমরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেবো।
তিনি বলেন, এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সবাই চায় এটি ইসির অধীনে থাকুক। উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয় এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করে তা ইসির অধীনেই ন্যস্ত করার। কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য।
এর আগে গত ৫ মার্চ একই দাবিতে কর্মবিরতি পালন করেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা
Leave a Reply