1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটিয়ায় ৬ টি মামলার সাজাপ্রাপ্ত ও ৬ টি মামলার পলাতক আসামী আনিস উদ্দিন আহমদ গ্রেপ্তার - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

পটিয়ায় ৬ টি মামলার সাজাপ্রাপ্ত ও ৬ টি মামলার পলাতক আসামী আনিস উদ্দিন আহমদ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৩৭ Time View

পটিয়ায় ৬ টি মামলার সাজাপ্রাপ্ত ও ৬ টি মামলার পলাতক আসামী আনিস উদ্দিন আহমদ গ্রেপ্তার

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ- চট্টগ্রামের
পটিয়ায় ৬টি সাজা প্রাপ্ত ও ৬টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো: আনিস উদ্দিন আহমদ (৪৬) কে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। সে পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের ওকন্যারা (জীবন সিকদার বাড়ি) মৌলভীহাট এলাকার মৃত আবদুল হান্নানের পুত্র। গত ১৯ নভেম্বর রাতে পটিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ও ওসি তদন্ত রাশেদুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে একদল পুলিশ সিএমপি চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।এ ব্যাপারে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আনিস
দীর্ঘদিন আত্ম গোপনের ছিল। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন থানার দায়েরকৃত ৬টি মামলা সাজা ও ৬টি মামলায় গ্রেফতার পরোয়ানা রয়েছে। সে
দীর্ঘদিন আত্মগোপনে থেকে অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।জিজ্ঞাসাবাদে তার কৃত কর্মকান্ডের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর দেওয়ার নামে প্রতারণা, এমএলএম কোম্পানীর নামে অর্থ আত্মসাৎ, জায়গা-জমি সমস্যা সমাধানের নামে অর্থ বাণিজ্য করে মর্মে স্বীকার করে। গতকাল রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি তদন্ত রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি