1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দীর্ঘ ৭ বছর পর মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

দীর্ঘ ৭ বছর পর মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২২৬ Time View

দীর্ঘ ৭ বছর পর মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ

দীর্ঘ ৭ বছর আগামী ২৫ নভেম্বর মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। নতুনভাবে সেজেছে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। সংস্কার করা হয়েছে মাঠ। এবার লীগের আয়োজক কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন। বুধবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা।

বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ কমিটির আহবায়ক কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির জানান, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করায় এই আয়োজনের মূল লক্ষ্য। দুই মাস ব্যাপী বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। লীগে এবার ১৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- যুব একাদশ রামু, চকরিয়া ফুটবল একাডেমি, ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা, উখিয়া উপজেলা খেলোয়াড় সমিতি, অল ষ্টার ফুটবল ক্লাব, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংস্থা, টেকনাফ খেলোয়াড় সমিতি, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চকরিয়া, পাহাড়তলী ক্রীড়া পরিষদ, শেখ জামাল, ক্লাব চকরিয়া, ফুটবল একাডেমি রামু, বাঁশকাটা খেলোয়াড় কল্যাণ সংস্থা, বৃহত্তর বিজিবি ফুটবল একাদশ, টাউন ক্লাব, কক্স ক্রীড়া সংঘ ও খুরুশকুল ক্রীড়া সংস্থা। দলগুলো ৩টি গ্রুপে বিভক্ত হয়ে পরস্পর মুখোমুখি হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি. কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ হানিফ, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য বিপ্লব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য তসলিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি