1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেই বাংলাদেশ, খাঁ খাঁ করছে ইডেনের গ্যালারি - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

নেই বাংলাদেশ, খাঁ খাঁ করছে ইডেনের গ্যালারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ Time View

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। কিন্তু বাংলাদেশ ছাড়া বিশ্বকাপের জৌলুস কমেছে অনেকটাই। শনিবার (৭ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। এই ম্যাচে খাঁ খাঁ করছে স্টেডিয়ামের গ্যালারি। বিশ্বকাপের ম্যাচ, অথচ স্টেডিয়ামের সিংহভাগ আসনই ফাঁকা। ইডেনের গ্যালারি যে ফাঁকা থাকবে, তা আগে থাকেই অনুমান করা গিয়েছিল। কেননা, আগেই টিকিট বিক্রিতে আগেই ধস নেমেছিল, ম্যাচ শুরুর পর দেখা গেল গ্যালারি খাঁ খাঁ করছে। টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটি ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ দল না থাকায় স্থানীয় দর্শকদের আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি