1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রসিকে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে ১১ প্লাটুন বিজিবি - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

রসিকে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে ১১ প্লাটুন বিজিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৮ Time View

আগামী ২৭ ডিসেম্বর সকাল ৮টা থেকে রংপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়মানুযায়ী ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ আজ রবিবার রাত ৮টায় সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদাপোশাকেও পর্যাপ্তসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

রসিক নির্বাচনের রিটার্নিং অফিসার আবদুল বাতেন আজ রবিবার বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আজ রবিবার রাত ৮টা থেকে ঘোষিত তফসিল অনুযায়ী সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। এ ছাড়া আজ রাত ১২টার পর থেকে আগামী ২৭ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত রসিক এলাকায় মোটরসাইকেল, ইজিবাইকসহ ব্যক্তিগত প্রাইভেট কার ও নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহন ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান আবদুল বাতেন।

আবদুল বাতেন আরও বলেন, ‘ভোট ইভিএমে হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে ক্লোজড সার্কিট ক্যামেরা। ভোটদানের ক্ষেত্রে ইতিমধ্যে সব ওয়ার্ডে মকভোটিংসহ জনসচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।’

‘গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রের বিষয়ে রিটার্নিং অফিসার আবদুল বাতেন বলেন, ‘রসিকে ২২৯টি কেন্দ্রের মধ্যে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রয়োজনের তুলনায় অধিকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ ও বিজিবি মোতায়েন থাকবে। অস্ত্র ছাড়াও পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরাও সার্বক্ষণিক কেন্দ্রে অবস্থান করবে। এর বাইরে পুরো রসিক এলাকায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আর টহল টিমের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।’

প্রসঙ্গত, তৃতীয়বারের মতো রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সদ্য বিদায়ী মেয়র ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাসহ মেয়র পদে ৯ জন প্রার্থী ও ৩৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি