1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ছয় আসনে ১৪ দলের মনোনয়ন পেলেন যারা - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

ছয় আসনে ১৪ দলের মনোনয়ন পেলেন যারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৪৭ Time View

বিএনপির এমপিদের পদত্যাগের পর জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দেলের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে। আরেকটি আসন উন্মুক্ত রাখা হয়েছে।

রোববার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ এ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ এ মো. আবদুল ওদুদ ও বগুড়া-৬ এ রাগেবুল আহসানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বগুড়া-৪ এ জাসদ, ঠাকুরগাঁও-৩ এ ওয়ার্কস পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি