1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাক্রম নিয়ে মিথ্যা রটানো হচ্ছে: শিক্ষামন্ত্রী - R STAR TV
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাক্রম নিয়ে মিথ্যা রটানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে পাঠ্যবই নিয়ে মিথ্যা রটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারকে যারা নানানভাবে উৎখাত করতে চায়, তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এখন তারা নতুন শিক্ষাক্রমের পিছনে লেগেছে। কারণ এই শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীরা মানবিক, অসম্প্রদায়িক, নৈতিকতা সম্পন্ন এবং সোনার বাংলা গড়ার সোনার মানুষ হবে। তাই তাদের এই বাংলাদেশকে যে পাকিস্তান বানানোর অপচেষ্টা। তা নস্যাৎ হয়ে যাবে, এটা তাদের ভয়। তাই শিক্ষাক্রমের বিরোধীতা করছে। কিন্তু এই অপচেষ্টা করে কোন লাভ হবে না। আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা মানবিক মানুষ হয়ে বেড়ে উঠবে।

দীপু মনি বলেন, তারা (বিএনপি) সব সময় ইসলামের নামকে অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করে। আমি বলব আমরা যেন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই এবং কেউ যেন ধর্মকে অপব্যবহার না করে। সেদিকে সজাগ দৃষ্টি রাখব এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

তিনি বলেন, আমরা শুধুমাত্র প্রাথমিক নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও উচ্চ শিক্ষায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসছি। ধর্ম সংক্রান্ত বিষগুলো ঠিক রেখে অন্য যে বিষয় পড়ানো হয় সেগুলোকে বিন্যাস করা হবে।

তিনি আরও বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়েছেন। এখন আরও উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের পথ দেখাচ্ছেন। আমাদের নৌকার বিকল্প কোথায়। দেশকে ও মানুষকে ভালোবাসা যদি দেশ প্রেম হয়, দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা যদি দেশ প্রেম হয়, দেশের মানুষের সুখ, শান্তি, উন্নতি সেটা চাওয়া যদি দেশ প্রেম হয়, তাহলে আমি বলতে বাধ্য শেখ হাসিনাকে অর্থাৎ নৌকাকে ভোট দেওয়াটাও দেশ প্রেমেরই অংশ। কারণ এর উল্টো দিকের বিকল্প অর্থ হচ্ছে দেশ ধ্বংস, মানুষ পোড়ানো, দেশের সম্পদ বিনষ্ট করা এবং এতিমের অর্থ আত্মসাৎ করা।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি