1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্বতন্ত্র প্রার্থী হতে সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে না: ইসি - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থী হতে সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে না: ইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২২০ Time View

দলীয় সংসদ সদস্যদের (এমপি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে এমপি পদ থেকে পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে যে কোনো দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে কিছু শর্তসমূহ পরিপালন করতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী পূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হলে এই তালিকা দেওয়ার প্রয়োজন হবে না। দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক- সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি