1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধর্মেন্দ্রর মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক প্রকাশ - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ধর্মেন্দ্রর মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫২১ Time View

‎‎বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের জুহুতে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় একাধিক গণমাধ্যম তার মৃত্যু নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে কিছু গণমাধ্যম নির্মাতা করন জোহরের বরাতে খবর প্রকাশ করলেও অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-হ্যান্ডেলে শোকবার্তা দিয়ে ধর্মেন্দ্রের প্রয়াণের তথ্য নিশ্চিত করেছেন। মোদি লিখেছেন, “ধর্মেন্দ্র জি’র চলে যাওয়ার মাধ্যমে ভারতীয় সিনেমা জগতে এক অধ্যায়ের সমাপ্তি ঘটলো। তিনি ছিলেন সিনেমা জনতের একজন আইকনিক ব্যক্তি। এই কষ্টের মুহূর্তে আমি তার পরিবার, বন্ধু-বান্ধব ও ভক্তদের সমবেদনা জানাচ্ছি।” করন জোহরও শোক প্রকাশ করেছেন: “মেইনস্ট্রিম সিনেমার আদর্শ নায়কের প্রতিচ্ছবি তিনি। ভারতীয় চলচ্চিত্রের প্রকৃত কিংবদন্তি। এক ও অদ্বিতীয় ধর্মেন্দ্র জি… আপনাকে আমরা গভীরভাবে মিস করব।”

ধর্মেন্দ্র ১৯৩৫ সালে লুধিয়ানা জেলার এক গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। ষাটের দশকে ‘বন্দিনী’, ‘আই মিলন কি বেলা’, ‘খামোশি’র মতো ছবিতে রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। ১৯৬৫ সালে ‘হকিকত’-এ অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান এবং ১৯৬৬ সালে ‘ফুল অউর পাথর’ তাকে বড় পর্দার বাণিজ্যিক নায়ক হিসেবে প্রতিষ্ঠা দেয়। মাত্র ১২ দিন আগে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে থেকে তিনি ছাড়া পান। গত অক্টোবরের শেষ দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। আগামী ৮ ডিসেম্বর তার ৯০তম জন্মদিন পালিত হওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি