1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁয় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চালক নিহত, ৫ আহত - R STAR TV
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

নওগাঁয় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চালক নিহত, ৫ আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৭ Time View

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক আব্দুস সামাদ মারা গেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ-টুফ মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালক হলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার ফতেপুর গ্রামের ইসমাইলের ছেলে আব্দুস সামাদ।

আহতরা হলেন- নওগাঁর পত্নীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের সাইদুর রহমান ও তার স্ত্রী মাহমুদা বেগমসহ একই গ্রামের রফিকুলের ছেলে রাব্বি এবং ধামুরহাট উপজেলার সিঙ্গারু গ্রামের গনির ছেলে রফিকুল ইসলাম ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের মাহমুদা বেগম অসুস্থ হওয়ায় তার স্বামীসহ স্বজনরা একটি মাইক্রোবাসে রাজশাহীতে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনাস্থলে পৌঁছালে নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আব্দুস সামাদ চাপা পড়েন। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর গুরুতর আহত চালকসহ ৫ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে চালক আব্দুস সামাদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি