1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৯ ঘণ্টা পর রাজশাহী-রহনপুর রুটে রেল যোগাযোগ স্বাভাবিক - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

৯ ঘণ্টা পর রাজশাহী-রহনপুর রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১০ Time View

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন উদ্ধারের পর আবারও স্বাভাবিক হয়েছে রাজশাহী-রহনপুর রুটে রেল চলাচল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এর আগে ভোর ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা খুলনাকে ওয়ান আপ তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার পর থেকেই রাজশাহী-রহনপুর রুটে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সকাল ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারীদল।

এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রাজশাহী গামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছিল। আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, আমুনুরা বিদ্যুৎকেন্দ্রের তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন স্টেশনে পৌঁছানোর পর ভোরে লাইনচ্যুত হয়। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। সকাল ১০টার দিকে উদ্ধারকারী দল এসে তাদের উদ্ধার কাজ শুরু করে। বিকাল ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হয় ও রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি